কবি বিশ্ব প্রসাদ ঘোষের কবিতা : কোমল রজনী
কেন জানি মনে হচ্ছে
সে দিন আর খুব বেশি দূরে নেই,
যখন তোমার নিভৃত ভালোবাসায়
আমার রাত সমৃদ্ধ হবে,
আর কোকিলের ডাকে ঘুম ভাঙবে----
সমস্যা হচ্ছে কোকিল নয়
কোনো ভাবে পাওয়া গেল,
কিন্তু তুমি কি রাজী হবে
এই রকম কোমল রজনী গড়তে?
Comments
Post a Comment