নিবেদন
গতবার ‘প্রদীপ’ পত্রিকার ভূমিকায় লিখেছিলাম যে যদি ‘প্রদীপ’ পত্রিকায় প্রগতিশীল লেখা প্রকাশিত হয় তবে পত্রিকা জনপ্রিয় হবে । কিন্তু চারপাশের মানুষদের জীবনধারা বা কথাবার্তা শুনে মনে হয় যে আমাদের সমাজে বর্তমানে ‘প্রগতি’ বা ‘প্রতিক্রিয়া’ বলে বাংলা ভাষায় কোন শব্দ নেই । বহু মানুষদের চিনি বা জানি যারা উচ্চশিক্ষিত বা আর্থিকভাবে ক্ষমতা সম্পন্ন কিন্তু তাদের জীবনসংস্কৃতি মোটামুটি ভাবে আধুনিক বলে গণ্য করা যায় না । বর্তমানে আমাদের সমাজে সব মানুষই স্ব -ক্ষমতা বৃদ্ধি করে ভোগ্যপণ্য ক্রয় করতে চাইছে। কিন্তু দারিদ্রতা, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্যের জন্য বহু মানুষ সক্ষমতা অর্জন করতে পারছে না। বর্তমানে শিক্ষা ও বিভিন্ন প্রযুক্তি ও প্রশিক্ষণের খরচ এত বেশি যে বহু মানুষ এই খরচ বহন করতে পারছে না। তাই বহু মানুষই দারিদ্রতা ও বঞ্চনার শিকার। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় দেশের সরকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাথে সাথে বহু রকম জনকল্যাণমুখী অর্থনৈতিক বিকাশ করে চলেছে। উৎপাদন বৃদ্ধি, পার্থিব স্বচ্ছন্দ্য, দারিদ্রতা নিরসনের চেষ্টা চলছে । বিশ্বায়নের ফলে আমাদের সংস্কৃতিতে যেমন বহু রকম পরিবর্তন চ...