কবি বিষ্ণু রায়ের কবিতা
আমরা আশাবাদী
প্রকৃতির বুকে কমছে বনানী
প্রাণীকূল নেই সুখে,
তপ্ত ধরণী দিচ্ছে আভাস
মরব সবাই ধুঁকে।
কমছে বৃষ্টি বাড়ছে গরম
চাষের হচ্ছে ক্ষতি,
সব্জি এখন শএর কাছে
ভয়ের ব্যাপার অতি।
রোগের প্রকোপ বাড়ছে ক্রমে
জনগণ দিশাহারা,
চলার পথে প্রতিনিয়তই
ঝুলছে ভয়ের খাঁড়া।
এর মাঝেও মানুষ কিন্তু
থেমে নেই কোনো ভাবে,
উদয় অস্ত খাটছে সবাই
চেষ্টা এগিয়ে যাবে।
বিগত দিনের অনেক বাঁধাই
কব্জাগত আজ,
আগত বিপদ হটবেই আরো
করলে সঠিক কাজ।
সবাই আমরা গ্রহণ করি
প্রকৃতি মায়ের দান,
থাকলে প্রকৃতি নিজের মতন
বাঁচবে সবার প্রাণ।
ভোগের মাত্রা মার্জিত রেখে
চলতে হবে সবে,
খেয়ে ও পড়ে এই দুনিয়ায়
বাঁচব সবাই তবে।
মানিয়ে নিয়ে চলার মাঝেই
বিরাজ করে সুখ,
নতুন আশায় নতুন ভাবে
বাধবো সবাই বুক।
Comments
Post a Comment